১ মিনিট চার্জে ১ ঘণ্টা কথা বলার ফোন উন্মোচন হচ্ছে সোমবার

৩ জুন, ২০২৪ ০০:০৩  

এবার ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতার ভেগান লেদার কভার সমৃদ্ধ ডিভাইস সি৬৩ বাজারে ছাড়ার ঘোষণা দিলো রিয়েলমি। আইসিসি টি২০ বিশ্বকাপকে সামনে রেখে ৩ জুন উন্মোচন করতে যাওয়া এই ফোনটিকে বলা হচ্ছে রার্জিং ক্যাপ্টেন।

রিয়েলমি কর্তৃপক্ষের দাবি, মাত্র ৩০ মিনিটেই ৫০% পর্যন্ত চার্জ দেওয়া সম্ভব এ ফোনে। মাত্র ১ মিনিটের ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে ব্যবহারকারীকে দেয় ১ ঘণ্টা পর্যন্ত কথা বলার সুযোগ। এছাড়াও, ফোনের সর্বোচ্চ নিরাপত্তা এবং টেস্টিং স্ট্যান্ডার্ড নিশ্চিত করে সেগমেন্টের প্রথম ‘টিইউভি রেইনল্যান্ড সেফ ফাস্ট-চার্জ সিস্টেম সার্টিফিকেশন’ অর্জনকারী স্মার্টফোন রিয়েলমি সি৬৩।

ফোনটির স্পেসিফিকেশন অনুযায়ী, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ফিচারের রিয়েলমি সি৬৩ স্মার্টফোনিটি স্ক্রিনে টাচ করা ছাড়াই স্মার্টফোন ব্যবহারকারী ডিভাইসটি চালাতে পারবেন। এর এয়ার জেসচার ব্যবহার করে স্মার্টফোন ইউজাররা খাবার খাওয়া, ব্যয়াম করা, রান্না করা, ভিডিও দেখা এবং ফোনে কথা বলার সময়ও নিজের হাত ব্যবহার না করেই কাজ করতে পারবেন ব্যবহারকারী।